১০০ ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় মৌলভীবাজারের সাব্বির

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

১০০ ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় মৌলভীবাজারের সাব্বির

Manual7 Ad Code

ব্রিটেনে বসবাসরত প্রভাবশালী ১০০ বাংলাদেশীদের তালিকায় স্থান করে নিয়েছেন সাব্বির করিম। তিনি আব্দুল উল্যাহ ও আয়েশা কোরেশী প্রতিষ্টাতা এমবিই ও সমাজ সেবা কাজের ক্ষেত্রে বিচারক দ্বারা স্বীকৃত হয়েছেন।

Manual1 Ad Code

ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইনস্পায়ার বিবিপিআই গত ২৮ মার্চ রাতে প্রেস্টিজিয়াস ভ্যানুয়েবল নেভীর হলে জমকালো অনুষ্টানে এই তালিকা প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন- ব্রিটিশ বাংলাদেশী, ব্রিটিশ রাজনীতিবিদ, এমপিসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বিবিপিআই-১০০ ব্রিটিশ বাংলাদেশী প্রতিভা ও সাফল্যের ব্রিটেনকে উন্নত করার জন্য সাহায্য করেছে।

মৌলভীবাজার জেলা সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের একাটুনা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল করিমের ২য় পুত্র সাব্বির করিম লন্ডন ক্যামডন শহরে অবস্থিত বাংলাদেশে জন্মগ্রহনকারি একজন ব্রিটিশ বাংলাদেশী।

Manual4 Ad Code

সাব্বির বলেন, এটা খুবই অসাধারণ যে, আমরা এখন আমাদের সমাজে অনেক প্রতিভাবান, ব্রিটিশ বাংলাদেশী প্রভাবশালীদের অনুপ্রেরনা প্রকাশনা তালিকায় উল্লেখযোগ্য পরিসংখ্যান গুলির মধ্যে অন্তভুক্ত হওয়ায় আমি আনন্দিত। ইউনিসেফ এবং কমিক রিলিফ চ্যাম্পিয়ন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একজন সমাজ সেবক। তিনি সেলিব্রিটি শেফ সফল ব্যবসায়ী হিসাবেও মাল্টি অ্যাওয়ার্ড জিতেছেন। ব্রিটিশ এয়ার ওয়েজের সাথে ওয়াল্ড ওয়াইড কেবিন ক্রু হিসাবে দুই দশকের বেশি সময় ধরে সেখানে কর্মরত আছেন।

Manual2 Ad Code

সাব্বির সেন্ট্রাল লন্ডনে তার পুরস্কার বিজয়ী রেস্টুরেন্ট, সালাম নমস্কার ও নমস্তে, কিচেন এবং নমস্তে হসপিটালিটি সফলভাবে পরিচালনা করছেন। লন্ডনের ক্যামডেন রাজনৈতিক পরিচয়ের জন্য একজন সম্মানিত ব্যক্তিত্ব। গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার পর প্রথম বাংলাদেশী হিসেবে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তাদের জন্য শুকনো খাবার ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি অনেক চ্যারিটি অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code