১২ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

১২ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

Manual1 Ad Code

download (6)

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চুয়াডাঙ্গার সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার থেকে ২ পাউন্ড কোবরা সাপের বিষসহ ১ জনকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা সাপের বিষের বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা।

Manual8 Ad Code

সদস্য নীলমনিগঞ্জ বাজারের পিটিআই মোড় এলাকার একটি চালকলে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সাপের বিষসহ সোহেল (৪০) নামে একজনকে আটক করা হয়।

আটক সোহেল চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত হারুনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে ২ পাউন্ড ওজনের কোবরা সাপের বিষসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিষের বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। অবৈধ বিষসহ আটক সোহেলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code