১৪০০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

১৪০০ বছরের কারাদণ্ড

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে বন্দুক হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা মামলায় এক ব্যক্তিকে প্রায় এক হাজার ৪০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

সোমবার উজবেকিস্তানের নাগরিক আবদুল কাদির মাশারিপভকে এই দণ্ড দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

 

২০১৭ সালে নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল। তিন বছর বিচার কার্যক্রম চলার পর সোমবার রায় ঘোষণা করেন ইস্তাম্বুলের আদালত।

 

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, মাশারিপভকে স্বেচ্ছায় হত্যা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

Manual8 Ad Code

 

এছাড়া ৭৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে আরও এক হাজার ৩৬৮ বছর কারাদাণ্ড দেয়া হয়। দণ্ড চলাকালে সে কোনো প্যারোল সুবিধা পাবে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code