১৪৪ ধারা জারি: এক সংঘর্ষে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে পূজা কার্যক্রম

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

১৪৪ ধারা জারি: এক সংঘর্ষে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে পূজা কার্যক্রম

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এ নির্দেশ প্রদান করেন।

 

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের এ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন ও সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সম্প্রতি শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা আবারও দূর্গাপূজার প্রস্তুুতি নিলে উত্তেজনার সম্ভাবনা থেকে জেলা প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। বিভিন্ন পূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সমস্যা সমাধান হয়নি। তাই ১৫ বছর ধরেই বন্ধ রয়েছে এ মন্দিরের পূজা কার্যক্রম।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হত্যাকান্ডের ঘটনাও ঘটে। এ বছর আবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির ও তার আশপাশের এলাকায় এ বুধবার থেকে আগামী বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code