২০১৮ সালে প্রতিদিন গড়ে ১৫টি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প!

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

২০১৮ সালে প্রতিদিন গড়ে ১৫টি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প!

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রতিদিন গড়ে ১৫টি মিথ্যা কথা বলেছেন!

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আমেরিকান একটি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার।

Manual6 Ad Code

এতে বলা হয়, ২০১৮ সালের শুরুতে এক হাজার ৯৮৯টি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ট্রাম্প। বছর শেষে এসে তার দেয়া এই ধরনের মন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬০০টিতে। অর্থাৎ, গত বছর প্রতিদিন গড়ে ১৫টি ভুল ও মিথ্যা কথা বলেছেন তিনি, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভুল ও মিথ্যা তথ্য নিয়ে জাতিসংঘেও হাসির রোল ওঠে। এক বক্তৃতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই বছরেরও কম সময়ে তার প্রশাসন যা করেছে, আর কেউই তা করে দেখাতে পারেনি।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমান পরিবহণের ইতিহাসে ২০০৯ সালের পর কোনও দুর্ঘটনা ঘটেনি। এর কৃতিত্বও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমার শাসনে সবচেয়ে ‘সেরা ও সুরক্ষিত’ বছর কেটেছে বিমান পরিবহণে।

প্রতিবেদনটিতে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ট্রাম্প প্রচারসভা ও টুইটার মিলিয়ে ১৩৯টি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেন। একটি জরিপ অনুসারে, দেশটির সাধারণ জনগণের ১০ জনের মধ্যে মাত্র তিনজন প্রেসিডেন্টের কথা বিশ্বাস করে।

Manual4 Ad Code

আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাস নিয়ে কাজ করেন মাইকেল ব্যাসলশ। তার প্রশ্ন, সত্য ও মিথ্যার মধ্যে তফাৎ নিয়ে আর কোনও প্রেসিডেন্টকে এতটা উদাসীন দেখেছি কি? এই তফাৎ মুছে ফেলতে এতটা আগ্রহী আর কাউকে দেখা গেছে কি?

ব্যাসলশ বলেন, প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সম্পর্কে কী শেখানো হয় স্কুলের বাচ্চাদের? বলা হয়, তিনি কখনও মিথ্যে বলেননি। প্রেসিডেন্ট সম্পর্কে এমনই উচ্চাকাঙ্ক্ষা গেঁথে গেছে আমেরিকান নাগরিকদের মনে। অথচ ট্রাম্প!

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code