২১ বছরে জিয়া-এরশাদ মামলা করতে দেয়নি : আনিসুল হক

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

২১ বছরে জিয়া-এরশাদ মামলা করতে দেয়নি : আনিসুল হক

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়া-এরশাদ ২১ বছর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কোন মামলা করতে দেয়নি।

Manual4 Ad Code

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

Manual7 Ad Code

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নারায়ণগঞ্জের সাত-খুন মামলার রায়ের পর প্রথমদিন বিএনপি মহাসচিব সন্তোষ প্রকাশ করে এটিকে ইতিবাচক বললেও পরদিনই মিথ্যাচার করেছেন।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর সংসদ নির্বাচনের মাধ্যমে খুনিদের বিরোধীদলের আসনে বসানো হয়। বিএনপি যুদ্ধাপরাধী নিজামি-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, মন্ত্রী আখাউড়া অংশে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার দীর্ঘ তিতাস নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code