২২ ডাইং কারখানা বন্ধ করে দিল পরিবেশ অধিদফতর

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

২২ ডাইং কারখানা বন্ধ করে দিল পরিবেশ অধিদফতর

Manual8 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual8 Ad Code

 

পানি শোধনাগার বা ইটিপি না থাকায় উচ্চ আদালতের নির্দেশে কেরানীগঞ্জের ২২টি ওয়াশিং ডাইং কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

 

মঙ্গলবার পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে আগানগর ও কালিগঞ্জ এলাকায় অবস্থিত এসব কারখানা বন্ধ করে দেয়। বন্ধ করার পাশাপাশি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসী, ঢাকা জেলা উপপরিচালক সাহেদা বেগম, সহকারী পরিচালক হায়াৎ মাহমুদ রাকিব।

 

উপপরিচালক সাহেদা বেগম বলেন, বুড়িগঙ্গার পানিদূষণ রোধে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে দুই তীরে ইটিপি ছাড়া স্থাপিত ওয়াশিং ডাইং কারখানা বন্ধ করার। কেরানীগঞ্জে নদীর তীর সংলগ্ন এলাকায় আমরা ৫২টি কারখানার সন্ধান পেয়েছি। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি। যেগুলোতে ইটিপি নাই। কয়েকমাস পূর্বে এসব কারখানা আমরা বন্ধ করে দিয়েছিলাম।

 

Manual3 Ad Code

কারখানার মালিকরা উচ্চ আদালত থেকে দুই মাসের জন্য স্টে অর্ডার এনেছিলেন। আদালত দুই মাসের মধ্যে অন্যত্র কারখানাগুলো স্থানান্তর ও ইটিপি স্থাপনের জন্য নির্দেশ দিয়েছিলেন।

Manual2 Ad Code

 

কিন্তু দুই মাস অতিক্রান্ত হলেও কারখানার মালিকরা সেই নির্দেশ মানেননি। এজন্য আজকে ৫২ কারখানার মধ্যে ২২টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো বন্ধ করে দেয়া হবে।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code