২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

Manual1 Ad Code

বিএনপিকে অবশেষে ২৩টি শর্তে আজ রোববার (১২ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিলো ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।

Manual5 Ad Code

শর্তগুলোর মধ্যে আছে সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট এলাকার বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না, বিকেল পাঁচটার আগেই অনুষ্ঠান শেষ করতে হবে, ঢাকার প্রধান সড়কে অবস্থান নেওয়া যাবে না, বড় কোনো মিছিল নিয়ে সমাবেশে যাওয়া যাবে না প্রভৃতি।

Manual5 Ad Code

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ওই দিন সমাবেশের অনুমতি মেলেনি। পরে ১২ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে দলটি। আজ ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলো।

সমাবেশের অনুমতি পাওয়ার পর দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলনকে সুসংহত করার ক্ষেত্রে, জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই সমাবেশ গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসভায় ভাষণ দেবেন।।

Manual1 Ad Code

এর আগে, গত শুক্রবার বেলা তিনটায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে। ওই দলের সদস্যরা মঞ্চের স্থান নির্ধারণ করাসহ সরেজমিনে উদ্যানের অবস্থা দেখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কালের সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, ‘তবে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে।’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহ-এর মন্দিরে শিখ ধর্মগুরু নানক শাহর ৫৪৮তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code