২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

Manual2 Ad Code

69a7feaa771414b764d9303e83c269fd-575ed7976cf25

সুরমা মেইল ডেস্ক :: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

Manual6 Ad Code

সৈয়দ আশরাফ জানান, আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় এ গণসংবর্ধনা দেয়া হবে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে সংবর্ধনায় অংশ নেবেন।

ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, বিশাল শোডাউন হবে।

সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী নিউইর্য়কে আছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন। এটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিগত সময়ে আমাদের অর্জনগুলো তুলে ধরবেন বিশ্ববাসীর সামনে’।

Manual3 Ad Code

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সকালে দলের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো এবং বিকেলে ৩টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করা হবে বলেও জানান আশরাফ।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আইসিটি পুরস্কার প্রাপ্তিতে পরবর্তীতে সংবর্ধনা দেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদকমণ্ডলীর সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি সম্পাদক আবদুর রাজ্জাক, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code