২ কোটি ছাড়াল করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০

২ কোটি ছাড়াল করোনায় আক্রান্ত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক,

 

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বে এরইমধ্যে দুই কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৭ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

Manual2 Ad Code

 

বিশ্বব্যাপী করোনায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যনন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই কোটি ২৪ হাজার ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন ৬৩ লাখ ৯২ হাজার ৩০ জন।

Manual7 Ad Code

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ। মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ। এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন।

 

তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৩ লাখ ৬৯ হাজার ১২৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১২ জন।
সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১ হাজার ১৩৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।
অপরদিকে, তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ৪৬৬ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮ জন।

Manual8 Ad Code

 

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ৯৩১ জন। তবে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৯৩ হাজার ৪২২ জন।
 

Manual1 Ad Code

এদিকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৪০৮ জন। তবে দেশটিতে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ১১ হাজার ৪৭৪ জন।
এছাড়া মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি, স্পেন, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, আর্জেন্টিনা, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্সেও সংক্রমণ বাড়ছে।
বাংলাদেশে করোনাভাইরাসে ৩ হাজার ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code