২ জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস করল রাশিয়া

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

২ জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস করল রাশিয়া

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ইউক্রেনের দু’টি জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কুনাশেঙ্কোভ শুক্রবার বলেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে খারকিভ ও নিকোলাভ এলাকায় ইউক্রেনের দু’টি সুখুই-২৫ জঙ্গিবিমান ধ্বংস হয়েছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিমান ও কামানের হামলায় ১৯টি ট্যাংক ধ্বংস এবং ৬২০ জন ইউক্রেনীয় গেরিলা নিহত হয়েছে।

 

তিনি আরও জানিয়েছেন, গত ১০ দিনে লুহানস্কের ১০টি আবাসিক এলাকা মুক্ত করা সম্ভব হয়েছে। কয়েকটি এলাকায় কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলারও দাবি করেন তিনি।

Manual6 Ad Code

 

লুহানস্কের একটি নতুন এলাকা রুশ বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Manual8 Ad Code

 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে এই অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

 এর আগে ২১ ফেব্রুয়ারি তিনি দোনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র দুনেস্ক ও লুহানেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। সূত্র : পার্সটুডে


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code