২ দিনের কর্মসূচির ঘোষণা বিএনপির

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

২ দিনের কর্মসূচির ঘোষণা বিএনপির

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় দলটি।

 

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে বলা হয়, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

Manual5 Ad Code

অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা ও নেতাকর্মীরা। এ ছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

 

দলীয় সূত্রে জানাযায়, দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবেন। এ ছাড়াও সারা দেশে দিবসটি উপলক্ষে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনসমূহ আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

Manual4 Ad Code

 

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, গেল ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ভোট-পরবর্তী নীরবে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি। ভোটের আগে দাবি আদায় নিয়ে হাঁকডাক দিলেও এখন রাজপথে আন্দোলন কর্মসূচিতে নিষ্ক্রিয় দলটি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code