৪ শিশুকে নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

৪ শিশুকে নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

জয়পুরহাটের সদর উপজেলায় চার শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানি মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার রাতে নিপীড়নের শিকার হওয়া এক শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করে। এর পর রাতেই মুজাহিদপুর গ্রাম থেকে অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়।

 

Manual4 Ad Code

গ্রেফতার মাদ্রাসাশিক্ষক আবদুর রশিদ উপজেলার মুজাহিদপুর গ্রামের নয়ামদ্দিনের ছেলে।

 

শিশুদের অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো রোববার সকালে ওই চার শিশু শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য মুজাহিদপুর নুরানি মাদ্রাসায় যায়।

 

Manual4 Ad Code

মাদ্রাসায় ওই চার শিশুকে একটি কক্ষে নিয়ে শিক্ষক আবদুর রশিদ নিপীড়ন করেন। এ সময় ভয় পেয়ে শিশুদের চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এলে শিক্ষক আবদুর রশিদ সেখান থেকে পালিয়ে যান।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি মো. শাহরিয়ার খান।

 

Manual5 Ad Code

তিনি জানান, এ ঘটনায় রোববার রাতে শিশুদের অভিভাবকদের মধ্যে একজন বাদী হয়ে রাতে মাদ্রাসাশিক্ষক আবদুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পর ওই রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত করে পরবর্তী সময় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code