৫ জানুয়ারির মতো নির্বাচন বিএনপি আর মানবে না : নোমান

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

৫ জানুয়ারির মতো নির্বাচন বিএনপি আর মানবে না : নোমান

Manual5 Ad Code

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচন কখনো মাথা পেতে নিবে না, এবং সেই নির্বাচন জাতি কখনো গ্রহণ করবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবে।

Manual8 Ad Code

বিএনপির এই নেতা আরো জানান, ‘আমরা সুষ্ঠ নির্বাচন চাই, আমরা নির্বাচন করব। কিন্তু সেই নির্বাচন নির্ভেজাল হতে হবে। আর সেই নির্বাচনে সহায়ক সরকার প্রতিষ্ঠিত ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

শুক্রবার সকা‌লে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে আবদুল্লাহ আল নোমান এ মন্তব্য করেছেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও অহেতুক মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে এ সভার আয়োজন ক‌রেছিল জাতীয় গণতান্ত্রিক মঞ্চ। এতে সভাপতিত্ব করেছিলেন সংগঠনের সভাপতি ইসমাইল তালুকদার খোকন।

Manual6 Ad Code

বিএনপির ভাইস চেয়ারম্যান ‌ব‌লেন, ‘দেশের জনগণের সঙ্গে শেখ হাসিনা সরকারের লড়াই চলবে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ বন্দুক ও রাইফেল দিয়ে তা কখনো দমিয়ে রাখতে পারবে না। আর কখনো হামলা ও মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি করতে পারবেন না। আর যদি বন্দি করে তাহলে দেখা যাবে, খালেদা জিয়া ফুলের মালা নিয়ে কারাগার থেকে বের হচ্ছে আর হাসিনা কারাগারে ঢুকচ্ছেন। এই লিখন তার (প্রধানমন্ত্রী) কপালে!’

Manual7 Ad Code

রাজনৈতিক নেতাকর্মীরা এখন অসহায় অবস্থায় আছেন মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের কবর রচনা করতে চান। কারণ সরকার মনে করেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই জন্য তারা বিএনপিকে ধ্বংস করতে চায়।’

Manual3 Ad Code

সরকারকে উদ্দেশ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আলোচনা করব, এবং প্রয়োজন হলে আন্দোলনও করব। আর এভাবেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। উপরে সরকারকে যতই শক্তিশালী মনে হোক না কেন। আসলে তারা দুর্বল হয়ে গেছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code