৫ পুলিশ সদস্যকে হত্যার পর ইকুয়েডরে জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

৫ পুলিশ সদস্যকে হত্যার পর ইকুয়েডরে জরুরি অবস্থা জারি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইকুয়েডরের উপকূলীয় দুই প্রদেশ গুয়াস ও এসমেরালদাসেতে জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।

 

মঙ্গলবার (১ নভেম্বর) সংঘবদ্ধ অপরাধী চক্রের হামলায় ৫ পুলিশ সদস্য নিহত, আরো কয়েকজন আহত এবং কারারক্ষীদের জিম্মি করে আটকের পর তিনি এ জরুরি অবস্থা জারি করেন।

 

কর্মকর্তারা বলছেন, গুয়ান-১ কারাগার থেকে বন্দী স্থানান্তরের প্রতিক্রিয়ায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ এবং তেলের স্থাপনায় ৯ দফা হামলা চালিয়েছে অপরাধী চক্র।

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী গুয়াকিলে গুয়ান কারাগারে একের পর এক গণহত্যায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪০০ বন্দী প্রাণ হারিয়েছেন।

Manual7 Ad Code

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা সাংবাদিকদের বলেছেন, আমরা গুয়াকিল এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসমেরালদাসেতে সংঘবদ্ধ অপরাধের জবাব দিয়েছি।

Manual4 Ad Code

 

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরকে ড্রাগ ট্রানজিটের অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপ ও আমেরিকা এসব ড্রাগের মূল গন্তব্য।

 

Manual5 Ad Code

দেশটিতে খুনের হারও দ্বিগুণ হয়েছে। ১ লাখ লোকের বিপরীতে ২০২১ সালে যেখানে খুনের হার ছিল ১৪ শতাংশ, সেখানে চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তা দাঁড়িয়েছে ১৮ শতাংশে।

 

Manual8 Ad Code

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ২০২১ সালে ২১০ টন মাদক জব্দ করেছে। এর অধিকাংশই কোকেন। চলতি বছর এখন পর্যন্ত মাদক জব্দের পরিমাণ ১৬০ টন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code