মাধবপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

মাধবপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার (১৫ মে) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ফরহাদ (৩৮), শ্যামল কুমার সাহা (৪০)।

স্থানীয়রা জানায়, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টির এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code