মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার (২৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা ও মাধবপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code