ফ্রান্সের পিংক নগরী তুলুজে বিএনপির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮

ফ্রান্সের পিংক নগরী তুলুজে বিএনপির আহবায়ক কমিটি গঠন

Manual8 Ad Code

ফ্রান্সের তুলুজ শহর বিএনপির কমিটি গঠন উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে গত মঙ্গলবার (২২ মে)  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তুলুজ শহরের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধা মোহাম্মদ মহসিন মিন্ঠনের সভাপতিত্বে এবং আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন বি এন পি নেতা মোতালেব হোসেন, ফেরদৌস খান,ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ তাজ.তুলুজ বি এন পি নেতা এনজাম খান, তারেক চৌ:,ফখরুল ইসলাম, এম এ রেহাম রুপম,ফরহাদ হোসেন, সাহেদ আহমদ, আমিরুল ইসলাম, আবুল হোসেন, ফজলে ইলাহী, কামরুল ইসলাম, নাছির উদ্দিন, আলী ওমর প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। অবিলম্বে বি এন পির চেয়ার পারসন বেগম  খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন এবং নিখোঁজ বি এন পি নেতা এম ইলিয়াস আলীর বাসায় গতরাতে ডি বি পুলিশের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা আরো বলেন আগামী দিনে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা করে তাহ‌লে এর পরিনতি হবে খুবই ভয়াবহ, এ সময় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম অসহনীয় পর্যায়ে বৃদ্ধির জন্য সরকারের তীব্র সমালোচনা করা হয়।

Manual5 Ad Code

মতবিনিময় সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলের সম্মতি ক্রমে মহসিন মিল্ঠন কে আহবায়ক এবং তারেক আহমদ তাজকে সদস্য সচিব করে আগামী দিনে দলিয় কার্যক্রম পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়, ১,আহবায়ক মোহাম্মদ মহসিন মিল্টন ২,যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন ৩,যুগ্ম আহবায়ক ফেরদৌস খান, ৪,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম (আকাশ) ৫,যুগ্ম আহবায়ক এনজাম খান ৬,তারেক চৌধুরী ১,সদস্য সচিব: তারেক আহমদ তাজ ২,ফখরুল ইসলাম ৩,এম এ রেহাম রুপম ৪,ফরহাদ হোসেন ৫, আমিরুল ইসলাম ৬, ফজলে ইলাহী ৭, আবুল হোসেন প্রমূখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code