সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সুজিত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শনিবার (০৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীমঙ্গল সড়কের নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুজিত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গংগানগর গ্রামের মৃত সুবোধ বসাকের ছেলে।
জানা যায়, সকালে সুজিত মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ আসছিলেন। নতুন বাজারে পৌঁছলে পেছন দিক থেকে থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাহুবল মডেল থানারওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি