‘বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন নয়’

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮

‘বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন নয়’

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছনে, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

সোমবার (০৯ জুলাই) কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশনে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Manual7 Ad Code

ফখরুল বলেছেন, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যেই সরকার অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে।

সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতীকী অনশন চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসেন উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, ওলামাদল, তাতী দল, মৎস্যজীবী দল, জাসাসসহ মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, সরকার অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তাকে তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। কারাগারে তাকে ন্যূনতম প্রাপ্যটুকুও দেওয়া হচ্ছে না। সরকার ইচ্ছাকৃতভাবে তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে।

Manual5 Ad Code

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন করে কমিশনকে পুনর্গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাহলেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। এরপরই এ দেশে নির্বাচন হবে অন্যথায় কোনো নির্বাচন হবে না।

দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, দেশের ১৬কোটি মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

Manual2 Ad Code

প্রতীকী অনশনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code