সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার লেঞ্জাপাড়া নামকস্থানে ঢাকাগামী জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি