উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

Manual3 Ad Code

ভারতের উত্তর প্রদেশে মঙ্গলবার সিলিন্ডার বিস্ফোরণে চার ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। খবর সিনহুয়া’র। রাজ্যের আগ্রা জেলার দারকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

একজন পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় একটি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চার ব্যক্তি নিহত হন।

Manual6 Ad Code

তিনি আরো জানান, এ ঘটনায় আহত ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মারাত্মক এই সিলিন্ডার বিস্ফোরণ এতই ভয়াবহ ছিল যে আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

Manual7 Ad Code

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code