সম্পাদকের ডিগ্রি লাগবে না, বার্তা সম্পাদকের লাগবে

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

সম্পাদকের ডিগ্রি লাগবে না, বার্তা সম্পাদকের লাগবে

Manual4 Ad Code

মালদ্বীপে সংবাদমাধ্যমের সম্পাদক হতে কোনো ডিগ্রি লাগবে না, তবে বার্তা সম্পাদক (নিউজ এডিটর) কিংবা জার্নাল এডিটরদের নিজ নিজ ক্ষেত্রে একটি ডিগ্রি অথবা সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রবিধানে এ কথা জানানো হয়।

Manual7 Ad Code

গত জানুয়ারি মাসে জারি করা মূল প্রবিধানে বলা হয়েছিল, সম্পাদককে মালদ্বীপের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২৫-এর বেশি, থাকতে হবে সাংবাদিকতা কিংবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে একটি ডিগ্রি এবং মন্ত্রণালয়ে নিবন্ধিত কোনো মিডিয়া অর্গানাইজেশনে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা।

বলা প্রয়োজন যে, সরকারি হিসাবেই দেশটিতে গ্র্যাজুয়েট পর্যায় পর্যন্ত শিক্ষিতের হার খুবই কম। ২০১৪ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী সেদেশে গ্র্যাজুয়েটের সংখ্যা মাত্র ৪৮৩ জন।

Manual1 Ad Code

এদিকে নতুন প্রবিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মালদ্বীপের বিভিন্ন মিডিয়া আউটলেট। মালদ্বীপ মিডিয়া কাউন্সিল ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। এছাড়া তারা বিষয়টি নিয়ে আদালতে শুনানি করার জন্য তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে একটি মামলাও করেছে। সূত্র : মালদ্বীপ ইনডিপেনডেন্ট

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code