আ’লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক : ফখরুল

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

আ’লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক : ফখরুল

Manual8 Ad Code

আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

রোববার (১৯ আগষ্ট) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই শপথ নিয়েছে বিএনপি।

Manual1 Ad Code

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ এক-এগারোর সরকার এনেছিল। এটাকে তাদের আন্দোলনের ফ্সল বলেও দাবি করেছিল। সে সরকারের সুবিধাভোগী তারাই। তাই আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক এগারোর সেই মঈন-ফখরুল সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা তাদেরই আছে। এবারও এক-এগারোর ষড়যন্ত্র তারাই করছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code