‘ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বিএনপি’

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

‘ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বিএনপি’

Manual6 Ad Code

বিএনপি ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছরে একদিনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি। বাংলাদেশে এমন ব্যর্থ বিরোধী দল কখনো ছিল না।

Manual3 Ad Code

শনিবার (০১ সেপ্টেম্বর) দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

বর্তমান সরকারের জনভিত্তি অনেক শক্তিশালী বলে মন্তব্য করে কাদের বলেন, সরকারের হাতে খালেদা জিয়াকে মুক্ত করার এখতিয়ার নেই। আইন অনুযায়ী বিএনপি যদি বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারে তাতেও সরকারের কোনো বাধা নেই।

খালেদা জিয়ার মামলার রায়ের আগে দলীয় গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাখ্যা দিতে হবে বিএনপিকে। জনগণের কাছে ভোট চাইতে হলে এর ব্যাখ্যা দিতেই হবে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই, কিছুই নেই। নিজেরা ক্ষমতায় থাকার সময় বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করে দেশকে পিছিয়ে নিয়েছিল তারা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code