সংলাপে অংশ নেননি গয়েশ্বর

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

সংলাপে অংশ নেননি গয়েশ্বর

Manual8 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঐক্যফ্রন্টের পক্ষে থেকে ২১ নেতা সংলাপে যোগ দেয়ার কথা ছিল। যার মধ্যে গয়েশ্বরের নামও ছিল।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গণভবনের ব্যাংকুয়েট হলে শুরু হওয়া এ সংলাপে ঐক্যফ্রন্টের ২০ জন নেতা অংশ নেন।

Manual3 Ad Code

সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতা সংলাপে অংশ নেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা অংশ নেন।

Manual6 Ad Code

সংলাপের জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ জনের নামের তালিকা পাঠানো হয় আওয়ামী লীগকে। পরে বৃহস্পতিবার সকালে শেষ মুহূর্তে যোগ করা হয় আরও পাঁচজনের নাম।

Manual7 Ad Code

এদিকে বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ড. কামালের বাসায় বৈঠক করে মোট ১০টি গাড়িতে করে শান্তিনগর হয়ে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রথমেই ছিল ড. কামাল হোসেনের গাড়ি, এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা ড. কামালের গাড়ি অনুসরণ করে।

২৮ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা ও ১১ লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসতে চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দেন কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। পরের দিন ২৯ অক্টোবর সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপে বসার দলীয় সিদ্ধান্তের কথা জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code