তরিকুল ইসলামের মৃত্যুতে এলডিপি’র শোক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

তরিকুল ইসলামের মৃত্যুতে এলডিপি’র শোক

Manual1 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও ২০ দলের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বলেন, তরিকুল ইসলাম আমার দীর্ঘদিনের সহকর্মী। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

Manual8 Ad Code

উল্লেখ্য, রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code