বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে ১০টার দিকে উপজেলার সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে রয়েছে একটি জাম্পার ও গেঞ্জি।

Manual5 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code