সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বসুরহাটে এক পথসভায় এ নির্দেশ দেন নোয়াখালী-৫ আসনের এই প্রার্থী। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এ সময় বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Design and developed by ওয়েব হোম বিডি