যে ৩ কারণে বিএনপির ভরাডুবি জানালেন তথ্যমন্ত্রী ইনু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

যে ৩ কারণে বিএনপির ভরাডুবি জানালেন তথ্যমন্ত্রী ইনু

Manual5 Ad Code

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে তিন কারণে বিএনপির ভরাডুবি হয়েছে বলে জানালেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এগুলো হলো- বিএনপির প্রার্থীরা জনগণের মাঝে যাননি, আয়েসী জীবনযাপন করেছেন এবং মনোনয়ন বাণিজ্য করেছেন। আর জনগণ এগুলো জনগণ মেনে নিতে পারেননি বলেই দলটির এমন ভরাডুবি হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (০১ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়ে জাসদ সভাপতি এসব কথা বলেন।

ইনু বলেন, আমরা আপাতত কোনো সঙ্কট দেখছি না। আমরা বিগত সময় একটি সংগ্রামের মধ্যদিয়ে পার করেছি। এটা স্বাভাবিক যে বিরোধীরা বিরোধিতা করবে। জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। আর প্রধানমন্ত্রী চাইলে তারা মন্ত্রিসভায়ও আসতে পারেন।

Manual2 Ad Code

তিনি বলেন, যদিও ভূমিধস বিজয়ের পরদিন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছে বিএনপির পরাজয় এবং আওয়ামী লীগের জয়ের কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, সেখানে তিনি দলটির পরাজয়ে বিএনপির প্রধানকে স্পষ্ট না করা, মানবতাবিরোধীদের প্রার্থী করা, মনোনয়ন বাণিজ্য, মূল নেতৃত্বের অভাব, একাধিক প্রার্থী নিয়ে ভোটারদের দ্বিধাসহ একগুচ্ছ কারণ উল্লেখ করেন।

Manual8 Ad Code

ইনু বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা মিডিয়ায় চেহারা দেখানোর কাজে সময় বেশি দিয়েছেন। কেন্দ্রীয় নেতারা মাঠে না গিয়ে প্রেসব্রিফিংয়ের আশ্রয় নিয়েছেন বেশি।

Manual3 Ad Code

তিনি বলেন, আমি মনে করি, ভোটের ব্যবধান ঘটেছে ২ কোটি ২৫ লাখ নতুন ভোটার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল। ফলে তারা এই নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে ভোট দেননি।

জাসদ সভাপতি বলেন, এ বছর ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। বিগত যেকোনো সময়ের চেয়ে আমি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি দেখিছি। এমনকি ভোট গ্রহণের শেষ সময়ে এসে লম্বা লাইনে মানুষ ভোট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code