ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

Manual7 Ad Code

ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জিল্যান্ড ও ফুনেন দ্বীপের মাঝে সংযোগ স্থাপনকারী গ্রেট বেল্ট ব্রিজে বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

দুর্ঘটনার পর সেতুটি বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে সেতু থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে তীব্র বাতাসের মধ্যে একটি মালবাহী ট্রেনকে কোপেনহেগেনগামী একটি ট্রেন ধাক্কা দেয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Manual1 Ad Code

দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য দেশটির জরুরি সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন। প্রত্যেকদিন হাজার হাজার যানবাহন সেতুটি দিয়ে চলাচল করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code