চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

Manual8 Ad Code

চীনের সাংহাইতে মাইটি বেইজি মাইনিং কোম্পানি পরিচালিত একটি কয়লা খনির ছাদ ধসে ২১ শ্রমিক নিহত হয়েছেন।

Manual3 Ad Code

শনিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শানঝি প্রদেশের শেনমুতে অবস্থিত খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রথমে ১৯ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

এ ছাড়া দুর্ঘটনার পর উত্তর-পূর্ব চীনের জাতীয় কয়লা খনি নিরাপত্তা প্রশাসন শ্যান্ডং ও হেনান প্রদেশের কিছু খনিতে পরিদর্শনের জন্য জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্র সমর্থিত সাংহাই সিকিউরিটিজ নিউজ (এসএসএন) শুক্রবার জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানঝি প্রদেশের সীমান্তে অবস্থিত ঝুঁকিপূর্ণ কয়লা খনিগুলো পরিদর্শন করবে জাতীয় নিরাপত্তা প্রশাসন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code