সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ। টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে তারা নতুন সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
রোববার (১৩ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ অফিসের ফেসবুক পেজে দেয়া হয় এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত বৈশ্বিক সংস্থাটি। সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।
এছাড়া, ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজির ১৬ দফা বাস্তবায়নে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ।
মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হওয়ায় বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি