ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত শামিমার

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত শামিমার

Manual2 Ad Code

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ শামীমার মায়ের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

Manual3 Ad Code

চার বছর আগে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবীর সঙ্গে আইএসে যোগ দিতে লন্ডন ছেড়ে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন শামিমা বেগম।

Manual7 Ad Code

সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামিমার খোঁজ পাওয়া যায়। গত সপ্তাহে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে ১৯ বছর বয়সী এ তরুণী সাংবাদিকদের কাছে বলেন, তিনি ব্রিটেনে ফিরতে আগ্রহী।

Manual7 Ad Code

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শামীমা বলেন, তিনি কখনো বাংলাদেশে আসেননি। বাংলাদেশি পাসপোর্টও তার নেই। শামীমা বেড়ে উঠেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এলাকায়। তিনি যুক্তরাজ্য থেকে সিরিয়া গিয়েছিলেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে।

কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেয়ার আগে যদি তার সন্তানের জন্ম হয়, তাহলে আইন অনুযায়ী শিশুটি ব্রিটিশ নাগরিক হিসেবে গণ্য হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, এ পর্যন্ত নয়শর বেশি ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য ছেড়ে আইএসে যোগ দিতে সিরিয়া ও ইরাকে গেছে। তাদের ব্রিটেনে ফেরা ঠেকাতে কোনো সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না।

আইন অনুযায়ী, যারা কেবল ব্রিটিশ নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার সুযোগ নেই। তবে দ্বৈত নাগরিকদের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের শতাধিক নজির রয়েছে।

Manual8 Ad Code

এদিকে, বেশকটি ইউরোপীয় দেশও পড়েছে উভয় সংকটে। জিহাদি ও আইএস যোদ্ধাদের প্রতি সহানুভূতি রয়েছে, এমন ব্যক্তিদের প্রবেশ করতে দেয়া হবে, নাকি নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাদের বাধা দেয়া হবে, তা নিয়ে এসব দেশ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code