আমাদের ভাষা আন্দোলন ও ৫২-এর চেতনা ভূলুণ্ঠিত হয়েছে : ফখরুল

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

আমাদের ভাষা আন্দোলন ও ৫২-এর চেতনা ভূলুণ্ঠিত হয়েছে : ফখরুল

Manual4 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমাদের চরম দুর্ভাগ্য ও ক্ষোভের বিষয় হলো এই যে, আমাদের ভাষা আন্দোলন, ৫২-এর যে চেতনা তা ভূলুণ্ঠিত হয়েছে। ৫২-এর মূল চেতনা ছিল গণতন্ত্রের। আজ আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ এখন একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। যা এদেশের কারও কাঙ্ক্ষিত নয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

এ সময় বিএনপি মহাসচিব বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য আমাদের অকুতোভয় সন্তানরা প্রাণ দেয়। রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে নেয়। সেদিনই আমাদের মুক্তির যে চেতনা তার বীজ রোপণ হয়। এরপর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড লাভ করি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া  যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন; তাকে শেষ বয়সেও মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। আমরা এদিনে তার মুক্তির দাবি করছি। হাজারও গণতন্ত্রের সৈনিক, যাদের মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে, সেসব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই এবং তাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার চাই।

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব আরো বলেন, জনগণের অধিকার হনন করে ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনকে বাতিল করে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা পুনঃনির্বাচন দাবি করছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code