সুস্থ হয়ে ওঠা ওবায়দুল কাদেরের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

সুস্থ হয়ে ওঠা ওবায়দুল কাদেরের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ

Manual4 Ad Code

সুস্থ হয়ে উঠছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তাকে। অসুস্থ হবার পর সোমবারই (০১ এপ্রিল) প্রথম তার হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হলো।

Manual7 Ad Code

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক আবু নাসার রিজভীর সঙ্গে প্রকাশিত ছবিতে ওবায়দুল কাদেরকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। এটি সুস্থতার অনেকটা বহিঃপ্রকাশ।

ডা. আবু নাসার রিজভী বলেন, ২৬ মার্চ বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়।

Manual8 Ad Code

এর আগে ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে তার বাইপাস সার্জারি হয়েছে।

গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

Manual7 Ad Code

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code