গত শনিবার সিগারেট খাওয়া নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুবর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে রোববার (০১ সেপ্টেম্বর) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র হলটি।
