এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

Manual6 Ad Code

বঙ্গবন্ধুকে নিয়ে গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা।

Manual7 Ad Code

‘দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়, দেখো তোমার জন্যে রঙ তুলিতে কত শিশু ছবি এঁকে যায়, টুঙ্গী পাড়ার মেঠোপথ ধরে, সবুজের বুক চিরে, আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে’-এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

Manual6 Ad Code

‘আবার এসো পিতা’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা। সোমবার সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে কণ্ঠ দেন তিনি।

Manual8 Ad Code

সংগীতশিল্পী শুভমিতা বলেন, “বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গীতিকার সুজন হাজংয়ের লেখা গানটি এককথায় চমৎকার। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে। তাই গানটি মুখস্থ করে গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।”

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, “প্রিয় সংগীত শিল্পী শুভমিতার খুব মিষ্টি মায়াবী কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটা সত্যি হল। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু সার্বজনীন। এই গানে বঙ্গবন্ধুকে আমি তাঁর শৈশবের সেই টুঙ্গীপাড়া এবং মধুমতি নদীর তীরে আবার ফিরে আসার আহ্বান জানিয়েছি।”

গীতিকার সুজন হাজং আরও যোগ করেন, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন- নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন

শেরিং(ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।

Manual5 Ad Code

অ্যালবামের সবগুলো গান লিখেছেন সুজন হাজং। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code