ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের খুটির সঙ্গে বাসের ধাক্কা নারী নিহত, আহত ২০

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের খুটির সঙ্গে বাসের ধাক্কা নারী নিহত, আহত ২০

Manual3 Ad Code

ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে একটি যাত্রীবাহী কোচের (বাস) ধাক্কায় শেফালি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।

Manual1 Ad Code

সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোররাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বিজিবি গেটের পাশে হাজী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত শেফালী পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাহান গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

স্থানীয়রা জানায়, ভোর রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে কোচের এক নারী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আহত হয় আরও ২০ যাত্রী। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code