সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
টেকনাফে মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে গত ৪৮ ঘণ্টায় ৬০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতে সেখানকার মাটি আলড়া হয়ে যাওয়া ফের ভূমিধসের আশঙ্কা রয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেটেম্বর) দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে। এই ভারী বর্ষণের কারণে ফের পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে ইতোমধ্যে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত প্রায় ১ হাজার পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ সেটেম্বর) রাত ৮ পর্যন্ত এসব পরিবারের প্রায় ১ হাজার মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। বুধবারও মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরতদের নিরাপদ জায়গায় সরানো হয়।
ভূমিধসের আশঙ্কায় মঙ্গলবার কয়েকটি আশ্রয়কেন্দ্রে চালু করে উপজেলা প্রশাসন। পাশাপাশি ১৮টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত কয়েক হাজার লোকজনকে সরাতে মাইকিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি