অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করা উচিত আ’লীগের : ফখরুল

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করা উচিত আ’লীগের : ফখরুল

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে। অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে এক্ষুণি পদত্যাগ করা উচিত।

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মহিলা দল ওই মানববন্ধনের আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘কী অবস্থা চলছে দেশটার। মনে হচ্ছে, দেশটা জুয়াড়িদের দেশে পরিণত হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়িদের সরকার, তাহলে আমার কোনো অপরাধ হতে পারে, বলেন? এটা এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে। গেমলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পুলিশ সরকারি কর্মচারীদের যেমন হুকুম করে তারা সেটাই করছে। আজকে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসছে সরকারের পাপের ইতিহাস।

Manual5 Ad Code

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘যুবলীগের প্রেসিডেন্ট বলছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সমস্ত অপকর্ম চলছে। এটা কেন বোঝেন না!’

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নির্দেশেই সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে। এই সরকার যেন পাকিস্তানী হানাদারের মত নির্যাতন করছে।

Manual3 Ad Code

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই এখনও আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন। খালেদা জিয়ার মুক্তিতে কোনও বাধা হয়ে দাড়াবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন, তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।

এসময় মন্ত্রীদের ঋণ মওকুফ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code