শিবগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯

শিবগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আলামিন খন্দকার (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

 

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে উপজেলার ধোপপুকুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

 

এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৭টি পিস্তল, ৫টি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ডগুলি উদ্ধার কর হয়। পাশাপাশি অস্ত্র বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

আটককৃত যুবক আলামিন খন্দকার পাবনার ইশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলায় মাদক উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। এ সময় রাত সাড়ে ৮টার দিকে ধোপুকুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাকসহ কয়েকজনকে দাঁড়ানো অবস্থায় দেখে সন্দেহ হয় র‌্যাবের। পরে তাদের চ্যালেঞ্জ করে র‌্যাব সদস্যরা। একপর্যায়ে তাদের একজন দৌড়ে পালিয়ে গেলেও আলামীন নামে একজনকে আটক করা হয়।

 

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাক চালকের আড়ালে আলামীন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নাটোর বনপাড়ায় পাঠানোর কথা ছিলো তার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code