২২ অক্টোবর গণসমাবেশ করার ঘোষণা ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

২২ অক্টোবর গণসমাবেশ করার ঘোষণা ঐক্যফ্রন্টের

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ অক্টোবর গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে।

 

Manual8 Ad Code

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজধানীতে ১৮ অক্টোবর নাগরিক শোকসভার কর্মসূচির প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

 

বৈঠক সূত্র জানায়, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code