কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বকশী মোহাম্মদ আবদুল্লাহ (৩০) নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পাহাড়তলী থানার টোল রোডে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

নিহত ট্রাফিক সার্জেন্টের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তিনি নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন।

Manual3 Ad Code

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান,  চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমনির ঘাট এলাকায় দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সার্জেন্ট মোহাম্মদ আবদুল্লাহকে ধাক্কা দেয়। এতে তিনি  গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code