নবীগঞ্জে থানায় দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি, গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

নবীগঞ্জে থানায় দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি, গাড়ি ভাঙচুর

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠান শেষে থানার কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার সিটে বসা নিয়ে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে ছাত্রলীগ নেতা দাবিদার একজনের প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

 

জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নবীগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠান শেষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদসহ অতিথিবৃন্দ দুপুরের খাবারের জন্য নবীগঞ্জ থানার একটি কক্ষে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষণিকভাবে সাংসদ গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন।

 

Manual5 Ad Code

পরবর্তীতে ছাত্রলীগ নেতা দাবিদার উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া তার প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১২-৭৩৫৯) বাড়ি ফেরার পথে শহরের নতুন বাজার মোড়ে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী তার ওপর হামলা চালান। এ সময় শামিনুরের প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়। এ সময় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।

 

Manual7 Ad Code

এ ব্যাপারে শামিনুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফয়ছলের নেতৃত্বে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমার গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন।

 

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই হামলার বিষয়ে কিছু জানি না। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।

 

Manual5 Ad Code

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code