বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় : ওবায়দুল কাদের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করি না।

 

রোববার (১০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাধারণ সম্পাদক।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

যেকোনো শাখার বিতর্কিত ব্যক্তিদের বাদ দেয়ার নির্দেশ দেয়ার কথা জানান তিনি। কাদের বলেন, আমাদের দল অনেক বড়, ভেতরে অনেক সমস্যা রয়েছে। কিন্তু নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা আমরা সমাধান করবো। এ কারণে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে। দল করতে হলে নিয়ম মানতেই হবে। নিয়মের বাইরে গেলে সে যেই হোক ক্ষমা করা হবে না। নেত্রীর নির্দেশ মতো সবাইকে চলতে হবে।

 

ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে দেন তিনি। বলেন, অভিযোগ আর নালিশ ছাড়া তাদের আর কোন কাজ নেই।

 

Manual6 Ad Code

এদিকে, ঘুর্ণিঝড় বুলবুল পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘুর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি ও করণীয় বিষয়ে বার বার নির্দেশনা দিয়েছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন। আর যে বিএনপি আমাদের সরকারের প্রস্তুতিকে অপর্যাপ্ত বলছে, অথচ ব্যাপক ও পর্যাপ্ত প্রস্তুতির ফলেই, প্রাণ ও সম্পদ উভয়ই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code