ফাঁসির মঞ্চ না থাকায় কুমিল্লা-চট্টগ্রামে যাচ্ছে নুসরাত হত্যার আসামিরা

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ফাঁসির মঞ্চ না থাকায় কুমিল্লা-চট্টগ্রামে যাচ্ছে নুসরাত হত্যার আসামিরা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কুমিল্লা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় তাদের পাঠানোর অনুমোদন দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

 

Manual7 Ad Code

সোমবার (১১ নভেম্বর) ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৪ জনকে কুমিল্লা ও দুই নারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এদের মধ্যে ১৩ জনকে মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর কথা রয়েছে।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হত্যা মামলার ১৬ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code