সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে দেখতে এসে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই সাদ্দাম হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ দুইজন।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত খাজামদ্দিনের স্ত্রী সাহেরা বেগমসহ তার কাজের লোক মমতাজ উদ্দীন গুরুতর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে সাদ্দাম হোসেন তার অসুস্থ্য বড় ভাইকে খাজামদ্দিনকে দেখতে মালিপাড়া থেকে ফকিরপাড়া আসেন। পরে তিনি তার বড় ভাইয়ের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষন পর ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় খাজামদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় তার ছেলের বউ।
এদিকে ঘটনার পর সাদ্দাম হোসেন ছুরি হাতে পালানোর চেষ্টা করলে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে আটক করে। এ ঘটনায় সাহেরা বেগম ও মমতাজ উদ্দীন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি