বাহুবলে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবা-মা ও বরের কারাদণ্ড

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বাহুবলে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবা-মা ও বরের কারাদণ্ড

Manual1 Ad Code

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের খোজারগাঁও গ্রামে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। সেই সাথে সাজানো হয়েছিল চেয়ার-টেবিল ও বিয়ের প্যান্ডেল। তবে অতোটুকুই।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে অভিযান। পণ্ড করে দেয়া হয় বাল্যবিবাহের আয়োজন। তাৎক্ষণিকভাবে আটক করা হয় বর, কনে ও কনের বাবা-মাকে। এ সময় মিথ্যা তথ্য দেয়ায় শিল্পী আক্তার নামের কনের এক চাচাতো বোনকেও আটক করা হয়।

 

Manual2 Ad Code

পরবর্তী সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে বর মো. আবজলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কনের বাবা রমিজ আলীকে ৭ দিন ও কনের মা জোছনা আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কনের চাচাতো বোন শিল্পী আক্তারকে করা হয় ৫ হাজার টাকা জরিমানা।

 

Manual3 Ad Code

এ সময় কামাইছড়া ফাঁড়ি পুলিশ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সদস্য ও স্থানীয় ওয়ার্ড মেম্বার উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code