খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র মুক্তি পাবে না : এলডিপি

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র মুক্তি পাবে না : এলডিপি

Manual1 Ad Code

লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র মুক্তি পাবে না। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে খালেদা জিয়ারার মুক্তি নিশ্চিত হবে, গণতন্ত্রও মুক্ত হবে। এ জন্য রাজপথে লড়াই-সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

Manual6 Ad Code

সোমবার (০২ ডিসেম্বর) সকালে এলডিপি কার্যালয়ে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং জনগণের দুর্ভোগ-জনতার প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

বেঙ্গল বলেন, গত দশ বছর দেশের মানুষ আওয়ামী লীগের সোনার ছেলেদের তাণ্ডবলীলা দেখেছে। এবার অবাক হয়ে গেছে ছাত্রলীগ, যুবলীগ কিভাবে চাঁদাবাজি-টেন্ডারবাজি, জুয়ার আড্ডা বসিয়ে, ক্যাসিনো চালিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। এ প্রেক্ষাপটে বলতে হয় সরকার সমুদ্রে ডুবে গেছে। তারা এমন খাদে পড়েছে যে, তাদের আর নিষ্কৃতি নাই। সরকারের পতন এখন সময়ের ব্যাপার।

 

Manual1 Ad Code

তিনি বলেন, আজকে আন্দোলনের সময় এসেছে। প্রস্তুতি নিন। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যেতে পারে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করলে এদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পাবে।

 

এ সময় আরো বক্তব্য রাখেন এলডিপির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, যুববিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, ঢাকা দঃ এলডিপির সভাপতি মহিউদ্দীন মঈন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, সিঃযুগ্ম সাধারণ কাজী নিয়ামুল কবির হীরা, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম দুলু, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ প্রমূখ।

Manual6 Ad Code

 

প্রতিবাদ সভাটি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেনের সভাপতিত্বে এবং গণতান্ত্রিক যুবদল উত্তরের সভাপতি কাজী কামরুল হাসানের সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code